চলতি বছরের তৃতীয় ও রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ড্যান কেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৯’। সম্প্রতি রাজশাহীর পর্যটন মোটেলে দিনব্যাপী চলেছে এই আয়োজন। শিক্ষার্থীদের মোট চারটি গ্রুপে ভাগ করে আলাদা আলাদা থিম দেওয়া হয়। প্রতিটি গ্রুপ থেকে ৩ জন করে মোট ১২ জন বিজয়ী হয় এবং প্রতি গ্রুপ থেকে একজন করে মোট ৪ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে মোট ১৬ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী আর্ট কলেজের প্রভাষক মো. আবদুস সাত্তার, প্রভাষক মোছাম্মত নারগিস পারভীন ও প্রভাষক মো. আশরাফুল হক রিপন। ড্যান ফুডস লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার ইব্রাহিম হোসাইন, বিপণন বিভাগের কর্মকর্তা আশিকুল ইসলাম ভুঁইয়া ড্যান ফুডসের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন।
