কলেজছাত্রী সুমির পাশে ওসমানীনগরের মহিলা ঐক্য পরিষদ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৩

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

রাজনগরে সন্ত্রাসীর অস্ত্রের আঘাতে গুরুতর আহত সিলেট ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন কলেজছাত্রী সুমি দেবকে আর্থিক সহায়তা প্রদান করেছে ওসমানীনগর উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। রবিবার সন্ধ্যায় মহিলা ঐক্য পরিষদের নেতারা হাসপাতালে গিয়ে সুমির চিকিত্সার খোঁজখবর নেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সত্যেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক চয়ন পাল, কোষাধ্যক্ষ কাঞ্চন দেব, মহিলা ঐক্য পরিষদের সভাপতি নীলিমা রানি দাস প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, ধারালো অস্ত্র দিয়ে স্পর্শকাতর স্থানে আঘাত করায় সুমির গর্ভধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। সুমির উন্নত চিকিত্সা ও অবিলম্বে বখাটে মাসুমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।