হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফের নাম ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ হিসেবে মিক মোভেনির নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এক টুইটে ‘ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ অফিসের পরিচালক মোভেনিকে অস্থায়ী চিফ অব স্টাফের দায়িত্ব দেওয়ার কথা জানান। টুইটে ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ হিসেবে মোভেনির নাম ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। তিনি জেনারেল জন কেলির স্থালাভিষিক্ত হবেন। প্রশাসনে থাকার সময় মিক চমত্কার নৈপুণ্য দেখিয়েছেন।

চলতি বছরের শেষে বর্তমান চিফ অব স্টাফ জন জন কেলি চাকরি ছেড়ে দেবেন। এক সপ্তাহ আগে ট্রাম্প নিজেই কেলির সরে যাওয়ার কথা জানিয়েছিলেন। এদিকে, মোভানি এই দায়িত্ব পাওয়াকে ‘অসাধারণ সম্মানের’ বলে উল্লেখ করে বলেছেন—আমি প্রেসিডেন্ট এবং তার পুরো দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ২০১৯ সাল দারুণ হতে চলেছে। -বিবিসি