একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবার ইচ্ছা ছিল বাহুবল-নবীগঞ্জের এমপি হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন। বাবার স্বপ্ন পূরণ করতেই আমি এমপি প্রার্থী হয়েছি। বড় চাকরি ছেড়ে আজ আপনাদের সেবায় এসেছি। আমি এমপি নির্বাচিত হলে ভিক্ষার জন্য কারও কাছে হাত পাততে হবে না।
গতকাল শনিবার বিকেলে বাহুবলের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলে । আওয়ামী লীগকে ইঙ্গিত করে রেজা বলেন, ওরা আমাদেরকে ভয় পায়, তাই ড. কামাল হোসেন, আসম রব ও আমার উপর হামলা চালিয়েছে। কিন্তু আমরা ভীরু নই, হামলা-মামলায় আমরা ভয় পাই না। দেশ এখন অন্ধকারে, ৩০ তারিখের পর আলোতে আসবে আমাদের এই প্রিয় দেশ।
