শিবালয়ের নয়াবাড়ী-রৌহা সড়ক চলাচলের অযোগ্য

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

শিবালয় (মানিকগঞ্জ):শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ নয়াবাড়ি-রৌহা সড়কটি পথচারী-যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।  উপজেলার উথলী ইউনিয়নের নয়াবাড়ী বাজার থেকে দক্ষিণআরা হয়ে রৌহা পর্যন্ত প্রায় দু’কিলোমিটার দীর্ঘ এ সড়কের বেশির ভাগ অংশ পাশের খালে ভেঙে পড়েছে। এলজিইডি’র অধীন এ সড়কের কয়েকটি সেতু ও কালভার্টের উভয় দিকের সংযোগ রাস্তা ভেঙে পড়ায় ভ্যান-রিক্সা চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তাটি মেরামত বা সংস্কারের জন্য এলজিইডিসহ অন্যান্য দপ্তরে আবেদন জানালেও অদ্যাবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা প্রকৌশল বিভাগ কর্মকর্তারা জানান, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড যমুনা তীরবর্তী  জাফরগঞ্জ থেকে বাশাইল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ খাল খননসহ এ রাস্তা মেরামতের উদ্দেশ্যে প্রকল্প গ্রহণের সমীক্ষা চালাচ্ছে            —বাবুল আকতার মঞ্জুর