g রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গতকাল শনিবার নৌকা প্রতীকে ভোট চেয়ে তারাবো পৌরসভার রূপসী, স্লুইসগেট, গন্ধর্বপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর এ বি এম আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম প্রমুখ। গণসংযোগকালে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকেই বিজয়ী করতে হবে।
