ধামরাই (ঢাকা):ধামরাইয়ে দুই দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। উপজেলার সূতিপাড়া ফার্মার্স ট্রেনিং সেন্টারে এ মেলার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই। সংস্থাটির বিভিন্ন কর্ম এলাকা থেকে বিশটিরও বেশি বিভিন্ন ধরনের স্টল এ মেলায় বসেছে। মেলার প্রধান আকর্ষণ ‘বিষমুক্ত সবজি’ ও ‘ঝিটকার ঐতিহ্যবাহী খেজুরের পাটালী গুড়’। এ ছাড়াও রয়েছে হস্ত শিল্পজাত নানা প্রকার সামগ্রির স্টল। গতকাল শনিবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক —ইত্তেফাক
