গাজীপুর মহানগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩২

g গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার গাজীপুর মহানগরীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আজমত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, মহানগর জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন, আব্দুর রউফ নয়ন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ২৮ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ও ৫৩০ জন মুক্তিযোদ্ধাকে উপহার সামগ্রী প্রদান করা হয়।