g আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি মোল্লারচর, কলাগাছিয়া, সদাসদী, উলুকান্দি, গাজীপুরা, বিশনন্দী ও মানিকপুর এলাকায় ভোট প্রার্থনা করেন। তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান। গণসংযোগের সময় তার সাথে ছিলেন, বিএনপির নেতা ও সাবেক বিআর ডিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, গাজী মাসুদ, উপজেলা যুবদলের সভাপতি জুয়েল আহমেদ, যুবদল নেতা নাজমুল হাসান বাচ্চু, মাসুম শিকারী, খাজা মাইনুদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি পারভিন আক্তার প্রমুখ।
