একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় সমন্বয় কমিটি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমম্বয়ক করা হয়েছে এ কে এম জগলুল হায়দার আফ্রিককে। গতকাল শনিবার নতুন কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গোলাম মাওলা চৌধুরী, অ্যাড. শাহ আহমদ বাদল, আ ও ম শফিউল্লাহ, হাবিবুর রহমান বীরপ্রতীক, মো. নুরুল হুদা মিলু চৌধুরী, মোস্তাক আহমেদ, শহিদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক শাহজাহান সাজু, এল কে চৌধুরী, ড. হেলেনা, আজমিরি বেগম ছন্দা, মোশারফ হোসেন, এম এ ইউনুস, নূরুল আফছা, জাহাঙ্গীর আলম মিন্টু (দফতর), লতিফুল বারী হামিম।
