ত্রিশালে বেশি দামে লবণ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২০:৪৯

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরের মোদক পট্টি এলাকায় বেশি দামে লবণ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকন লবণ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ সময় মেসার্স অর্পিতা এন্টারপ্রাইজের প্রোপাইটর আতিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: শিবচরে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক সভা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির ও সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশ। 

ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ রকম অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএএম