মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে জেলা ট্রাফিক পুলিশ ও শিবচর থানা পুলিশের আয়োজনে ইলিয়াস আহমেদ চৌধুরী (কাঁঠালবাড়ী) ফেরিঘাটে পরিবহন মালিক, শ্রমিক, ড্রাইভার, হেলপার ও পথচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম মিয়া, কাঁঠালবাড়ী ঘাটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (টিআই) মো. নাসির উদ্দিন সরকার, কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহসিন উদ্দিন সোহেল বেপারী ও বাস-মিনিবাসের সাধারণ সম্পাদক বাচ্চু খলিফা প্রমুখ।
আরও পড়ুন: সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে হোয়াইট ক্যানারি ক্যাফের উদ্বোধন
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আইন সবার জন্য সমান। সড়ক পরিবহন আইন সকলকে মেনে চলতে হবে। আপনাদের কাছে অনুরোধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন কোন পরিবহন রাস্তায় চালাবেন না। তিনি সকলকে সঠিকভাবে আইন মেনে চলতে অনুরোধ করেন।
সচেতনতামূলক সভা শেষে অতিথিবৃন্দরা সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে অবহিত করতে পরিবহন চালক, পথচারীকে লিফলেট বিতরণ করেন।
ইত্তেফাক/এএএম
