চাটমোহরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৫

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে মঙ্গলবার বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মনিরা খাতুন (২)। সে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা সাকলাইনপাড়ার ময়নুল হোসেনের মেয়ে। এলাকাবাসী জানায়, সবার অজান্তে মনিরা খেলতে গিয়ে বাড়ির পাশের ডেঙ্গারবিলের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।