টিকিট অবৈধভাবে বিক্রির দায়ে দুই রেল কর্মচারীকে জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৭

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জ রেল জংশনে ট্রেনের টিকিট অবৈধভাবে বিক্রির দায়ে দুই রেল কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দিনব্যাপী চালানো অভিযানকালে দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার এ জরিমানা আদায় করেন।

জানা যায়, অভিযানের সময় গেইটম্যান মাসুদ রানা টিকিট কাউন্টারে ছিল এবং শ্রীমঙ্গল থেকে অনলাইনে ক্রয় করা ১৪ নভেম্বরের টিকিট ঐদিন জনৈক যাত্রীর কাছে বিক্রি করছিল। এ অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বুকিং সহকারী ওবায়দুর তার স্থলে গেইটম্যানকে কাউন্টারে রাখার অপরাধে তাকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো. উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।