অভয়নগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৯

অভয়নগর (যশোর) সংবাদদাতা

অভয়নগরে মঙ্গলবার অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার হয়েছে। সকালে  নওয়াপাড়ার ভাঙ্গাগেট ও নওয়াপাড়া জুট মিলের মাঝামাঝি স্থানে রেলের পোলের নিচে পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানা পুলিশের এসআই আনিচ বলেন, লাশের মাথার ডান পাশে বড়ো আঘাতের ও রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।