গাংনীতে বেশি মূল্যে লবণ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, গ্রেফতার ১

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১০:৩০

গাংনীতে বেশি মুল্যে লবণ বিক্রির দায়ে মজিবুর রহমান ডাবলু (৫০) নামের এক মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রাশেদ (৩৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯ টায় ভ্রাম্যমাণ আদালত মজিবুর রহমান ডাবলুকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। মজিবুর রহমান ডাবলু ষোলটাকা ইউপির আমতৈল গ্রামের দিদার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, আমতৈল গ্রামের মুদি ব্যবসায়ী মজিবুর রহমান ডাবলু নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মুল্যে লবনণ বিক্রির দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মজিবুর রহমান ডাবলু বেশি মুল্যে লবণ বিক্রির দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরো পড়ুন: পুলিশের মাইক্রোবাসে ট্রাকে ধাক্কা, কনস্টেবল নিহত

এছাড়া গাংনী থেকে লবণ পাচারের দায়ে রাশেদ নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ২মণ লবণ জব্দ করা হয়।

রাশেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,গাংনী থেকে আসমানখালীর উদ্দেশে আলগামন যোগে লবন পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাশেদকে গ্রেফতার করা হয়।

রাশেদ জানান,গাংনীর চৌগাছা গ্রামের সিদ্দিকের কাছ থেকে পাইকারী দরে তিনি লবণ কিনে তার দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিশ তাকে আটক করে লবণ জব্দ করেন।

ইত্তেফাক/এমআরএম