সাংস্কৃতিক আয়োজনে কলেজের রজতজয়ন্তী উদযাপন

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:৫২

মো. শাহ জামাল

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

 

আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো জামালপুরের মেলান্দহে জাহানারা লতিফ মহিলা কলেজের ২ দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। গত ১৮ নভেম্বর উত্সবের শেষদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লোজআপ ওয়ান তারকা রাজিব, বাংলাদেশ বেতার ও বিটিভির শিল্পী শরিফুল ইসলাম ভূঁইয়া টিটু, রিয়া, শিশুশিল্পী লিউনা তাসনিম সাম্য, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।

১৭ নভেম্বর বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম, এমপি। প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. সৈয়দ সামসুদ্দীন আহমদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. কামাল উদ্দিন আহমেদ, জেলা আ’লীগের সভাপতি-কবি অ্যাড. বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ ও জাহানারা লতিফ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম সরকার।