নগরীর সাতমাথা রেলগেট সংলগ্ন সাঁওতাল পল্লির সরকারি লিজকৃত জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বুধবার নগরীর কাচারিবাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সাঁওতাল পল্লির বাসিন্দা জ্ঞানরাম রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগ, রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক নাসির সুমন, সমাজকর্মী বিদ্যুত্ দেবনাথ প্রমুখ।
অবিলম্বে সাঁওতাল পল্লির জমি অবৈধ দখলমুক্তের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
