আইয়ুব আলী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী (৬৫) বুধবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রশিদুল ইসলাম ও সাবেক সম্পাদক আলম হোসেন।
