জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নাশকতার মামলার আসামি উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ভোর রাতে পুলিশদল জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকায় তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, নাশকতার মামলার আসামি আবু হোরায়রা ছাদ মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে, নাম ‘পেথাই’
ইত্তেফাক/এমআই
