নূর মোহাম্মদ দীন ঘাসের ডগায় সর্ষেফুলে সূয্যিমামা মাথা তুলে দিলো যখন উঁকি, শিশির কলি টলমলিয়ে ডাকল খোকা-খুকি। ‘আয় রে খোকা আয় রে খুকি আয় রে হালুম আয় টুকটুকি শিশির নিবি কে কে? একটু পরেই আর পাবি না বিদায় তোদের থেকে।’