ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার আলহাজ ইব্রাহিম খলিল (৭৮) হূদরোগে আক্রান্ত হয়ে বুধবার নিজ গ্রামের বাড়ি ছলিমপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। জানাজা শেষে বৃহস্পতিবার বাদ জোহর গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান গভীর শোক ও সমবেদনা জানান।
