জার্মানির শিল্প খাতে সংকট

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৯:৫৬

বিশ্বব্যাপী শিল্প উত্পাদনের শ্লথ গতি এবার প্রভাব ফেলেছে জার্মানিতেও। ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রি এবার পূর্বাভাস দিয়েছে চলতি বছর এ খাতে আগের বছরের একই সময়ের তুলনায় উত্পাদন ৪ শতাংশ কমবে। জার্মানির রপ্তানি প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে ২ দশমিক ১ শতাংশ থেকে কমে চলতি বছর দশমিক ৫ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই হবে রপ্তানির সবচেয়ে শ্লথ গতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কারণেই জার্মানির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।