ঘুষ নেবেন নিশাম!

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:০৮

নিজের টুইটার কার্যকলাপের জন্যে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামের খ্যাতি বেশ। বিশ্বকাপ ফাইনালে অদ্ভুতুড়ে নিয়মে ইংল্যান্ডের কাছে হেরে টুইট করে আলোচনায় এসেছিলেন তিনি। চলমান অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে টুইট করে আবারও আলোচনায় এসেছেন এই নিউজিল্যান্ড ক্রিকেটার।

জো বার্নস যখন ৯৭ রানে ব্যাট করছিলেন, তখনি টিভি চালু করেন নিশাম। আর তখনই ইয়াসির শাহর বলে বোল্ড হয়ে ফেরেন অজি ওপেনার। নিজেকে পাকিস্তানের জন্যে পয়ামন্ত ভেবে নিশাম ঠাট্টাচ্ছলে জানান চাইলে পাকিস্তান থেকে ঘুষ নিয়ে খেলাও দেখতে পারেন!

তিনি লেখেন, ‘বার্নসের উইকেটটাই ছিল পুরো টেস্টে আমার দেখা প্রথম বল। তাই স্বাভাবিকভাবেই এখন খেলা দেখা চালিয়ে যেতে পাকিস্তানভক্তদের কাছ থেকে ঘুষ নিতেই পারি।’

ইত্তেফাক/এসআর