ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহান বিজয় দিবস সাড়ম্বরে উদযাপন করা হয়েছে। রবিবার খুনিয়া দিঘী চত্বরে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
সকালে ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। একই মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: মঠবাড়িয়ায় ১০০০ ফুট দৈর্ঘ্যের লাল সবুজ পতাকার শোভাযাত্রা
অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক ও সম্পাদক তাজউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায়, হবিবর রহমান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ওসি আব্দুল মান্নান, লেখক সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
ইত্তেফাক/বিএএফ
