তিনটি রম্য

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:০৮

লবণকাহিনি

দুই বন্ধু গল্প করছে।

—কীরে তুই এত হতাশ কেন? কী হয়েছে?

—বলিস না রে! লোভে পাপ হয়েছে।

—মানে?

—পেঁয়াজের ব্যবসা করতাম। দাম কমেছে দেখে লবণের গুঞ্জন শুনে দাম বাড়িয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন ভোক্তা অধিকার জরিমানা করে কলার ব্যবসা হাতে ধরিয়ে দিয়েছে।

স্বামীর শাস্তি

দুই ভাবি গল্প করছেন।

প্রথম জন :ভাবি, ভাইয়ের সাথে ঝগড়া হলে কী করেন?

দ্বিতীয় জন :বাজারের লিস্টে পেঁয়াজ বেশি লিখে দিই। না আনলে তরকারি খারাপ করে রান্না করি।

প্রথম জন :বাহ! গ্রেট ভাবি!

দ্বিতীয় জন :আপনি কী করেন?

প্রথম জন :হেলমেট লুকিয়ে রাখি।

দ্বিতীয় জন :একদম সময়োপযোগী ব্যবস্থা ভাবি।

 

বাংলা বুদ্ধি

দুই বান্ধবীর আড্ডা চলছে।

প্রথম জন :কীরে তোর ডায়েরির কাভারে বাংলা ব্যাকরণের কাভার কেন?

দ্বিতীয় জন :সিকিউরিটি!

প্রথম জন :মানে?

দ্বিতীয় জন :বাংলা বইয়ের কাভার দেখে কেউ ধরবে না। প্রাইভেসি মেইনটেইন করি আর কি!