হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাতে গিয়ে ট্রাফিক সার্জেন্টের সামনে পড়ে গেলে বাঁচার চারটি এক্সক্লুসিভ উপায়—
সঙ্গে সঙ্গে মোটর সাইকেল থেকে নেমে ঠেলতে শুরু করে দিন। মোটর সাইকেল ঠেলতে হেলমেট পড়া লাগবে এমন তো কোনো আইন নেই।
০০০
আস্তে করে মাথাটা জামার ভিতরে ঢুকিয়ে বাইক দিন টান। মাথা না থাকলে, হেলমেটের কথা আসে কোথা থেকে?
০০০
অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা ট্রাফিক সার্জেন্টের সামনে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে ‘এইমাত্র হেলমেট চুরি’র ক্ষোভ ঝাড়া শুরু করুন। অভিনয় ভালো হলে এ যাত্রা পার পেয়েও যেতে পারেন।
০০০০
সঙ্গে থাকা ব্যাগটা মাথার ওপর উপুড় করে দিন জোরসে টান। আরো গাড়ির ভিড়ে ভালো করে খেয়াল না করলে পার পাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি।
