রাজশাহী চিনিকলে ২০১৯-২০২০ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন আখ মাড়াই উদ্বোধন করেন।
চলতি মৌসুমে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৮৮০ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা সোয়া আট শতাংশ। মিলগেটে কৃষকদের কাছ থেকে ১৪৫ টাকা মণ দরে আখ কেনা হচ্ছে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগারমিলে লোকসানের বোঝা নিয়ে ৬২তম আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকালে মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলীর সভাপতিত্বে আখ মাড়াই উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। প্রতিদিন ২৯টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখচাষিদের কাছ থেকে আখ কেনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
