গ্যান্দা ভাবে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:১৬

গ্যান্দা মিয়ায় কান্দে রে

পইড়াছে কোন্ ফান্দে রে

বাপজানে তার ভোটটা চায়

বইন-দুলাভাই আর চাচায়

করতাছে হায় জোর জুলুম

কাইড়া নিছে রাতের ঘুম

এমপি হওয়ার এই সুযোগ

চায় যে আপন আদমি লোগ

 

শ্বশুর-শালাও বইসা নাই

বাইন্ধাছে খুব কইষা ভাই

হইবো নাকি মিনিস্টার

জীবনটা যে ফিনিশ তার

জামাই বাবার ভোটটা চাই

ক্যামনে এখন জান বাঁচাই

গ্যান্দা ভাবে তারচে এই

সব ব্যাটাকেই ভোটটা দেই

শান্তি তাতেই হোক স্থাপন

সবাই আমার লোক আপন