তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু শুক্রবার দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন। তারা দুই জনই বাগধানী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, স্থানীয়দের কাছ থেকে গোপনে খবর পেয়ে উপজেলার হাড়দহ শিলিমপুর এলাকায় বাল্যবিবাহ দুটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানের আগে সেখানে বিবাহের আয়োজন চলছিল। বিবাহ বন্ধ করে ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের বিবাহ দেবেন না এই মর্মে দুই ছাত্রীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
