বাংলাদেশ দলিল লেখক সমিতির সংবর্ধনা ও আলোচনা সভা গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া সমপ্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইংল্যান্ড ও ওয়েলসের ল্যান্ড রেজিস্ট্রি সম্পর্কীয় অভিজ্ঞতা নেওয়ার জন্য ইংল্যান্ড এবং ওয়েলসে এক যৌথ সেমিনারে যোগদান করেন। দেশে ফেরার পর সংগঠনের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব জোবায়ের আহমেদের পরিচালনায় এবং তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া ইংল্যান্ডের সেমিনারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইংল্যান্ড এবং বাংলাদেশের ভূমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন। আমাদের দেশে আমরা ভূমি রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করি। ইংল্যান্ডে ক্ষেত্র বিশেষে ৩ থেকে ৬ মাস সময় লাগে। তিনি বলেন, জমির নামজারি করতে গিয়ে জনগণ ভূমি অফিসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে| তিনি নিবন্ধন পরিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পাঁয়তারার প্রতিবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম বাহাদুর, খোরশেদ আলম বাবুল, যুগ্ম মহাসচিব মুক্তার হোসেন, ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খন্দকার, নাসির উদ্দিন আহমেদসহ দলিল লেখক নেতৃবৃন্দ| —প্রেস বিজ্ঞপ্তি
