মুক্তিযোদ্ধা-শিক্ষাব্রতী দীপ্তি লোহানীর আজ ২৪ নভেম্বর ৮৪তম জন্মদিন ও দ্বাদশ মৃত্যুবার্ষিকী। ১৯৩৬ সালের এইদিনে তিনি জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘকাল তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। পাকিস্তান কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরিরত দীপ্তি লোহানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম পর্যায়ে অবরুদ্ধ ঢাকায় অবস্থান করে গেরিলা মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় নিজেকে নিয়োজিত করেন এবং পরবর্তী পর্যায়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিয়মিত অনুষ্ঠান করেন এবং মুক্তিযোদ্ধা ও দেশের বন্দি জনগোষ্ঠীকে অনুপ্রেরণা যোগান। উল্লেখ্য, তিনি পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে পাবনা এবং ঢাকায় প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।
আজ সকাল ১০টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সনতলা গ্রামে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকদের অংশগ্রহণে এক স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জন্ম-মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
