হাজার ফুট দৈর্ঘ্যের পতাকা শোভাযাত্রা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:২১

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৭তম বিজয় দিবস উপলক্ষে ১ হাজার ফুট দৈর্ঘ্যের পতাকার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সমান দৈর্ঘ্য বিশিষ্ট পতাকা নির্মাণ করে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শিক্ষক ও ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিরুখালী ইউনিয়ন বন্দর প্রদক্ষিণ করে প্রায় নয় কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা সদরে প্রবেশ করে। পরে এ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি মঠবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে। হাজার ফুট দৈর্ঘ্যের পতাকার শোভাযাত্রাটি বিজয় দিবসের প্যারেড গ্রাউন্ডে সকলের নজর কাড়ে। এ ব্যাপারে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট ১,০০০ ফুট এ প্রতীকী পতাকা তৈরি করা হয়েছে। বিজয় দিবসে এমন একটি শোভাযাত্রা করতে পেরে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সকলেই আনন্দিত।  এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, ১ হাজার ফুট দৈর্ঘ্যের পতাকায় বিজয় শোভাযাত্রা একটি প্রশংসনীয় উদ্যোগ            —ইত্তেফাক