গ্রিনাটিকের সঙ্গে আর্টিসানের চুক্তি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১০

২৫০ একর জমিতে সম্পূর্ণ নতুন চার প্রজাতির এক লাখ গাছের সমন্বয়ে আমের বাগান নিয়ে আসছে গ্রিনাটিক লিমিডেট। উন্নত স্মার্ট প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বছরে ৪ হাজার মেট্রিকটন অরগানিক আম উৎপাদন ও রপ্তানির লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি সবুজায়নের এ উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ড।

রবিবার সকালে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে এক চুক্তি  স্বাক্ষরিত হয় যার মাধ্যমে এ উদ্যোগের পাশে দাঁড়ালো আর্টিসান আউটফিটার্স লিমিটেড। এ চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের  কর্মকর্তা-কর্মচারী এবং ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন।

আর্টিসানের চেয়ারম্যান আনিতা গোমেজ জানান, গ্রিনাটিকের এ উদ্যোগ শুধু বাণিজ্যিকিই নয়, দেশে সবুজায়নের ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখবে। গ্রিনাটিকের অংশীদারদের জন্য আর্টিসানের পক্ষ থেকে বিশেষ ছাড় থাকবে সবসময়।

এ সময় গ্রিনাটিক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান ইমু বলেন, গ্রিনাটিক এমন একটি ব্র্যান্ড হয়ে উঠতে চায় যার অংশিদাররাও সবুজপ্রেমী এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশের সুরক্ষায় এবং রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি কে এগিয়ে নিতে বদ্ধ পরিকর।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টিসান আউটফিটার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও গ্রিনাটিক লিমিটেড এর চেয়ারম্যান জনাব আলী আহমেদ রাসেল। বিজ্ঞপ্তি।