বিজয় দিবস ক্রিকেটে গতকাল রবিবার শহীদ জুয়েল একাদশকে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খালেদ মাসুদ পাইলটের দলকে ৪ উইকেটে হারায় মিনহাজুল আবেদীন নান্নুর দল। এদিন ম্যাচ শুরুর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন প্রদর্শনী ম্যাচটিতে অংশ নেওয়া সাবেক ক্রিকেটাররা।
