চাতলপাড়ে জেডিসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র প্রয়োজন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:৩৮

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলাধীন হাওড়াঞ্চল চাতলপাড় ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থীরা নানা প্রতিকূলতা আর অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। এই ইউনিয়নের তিনটি দাখিল মাদ্রাসা থেকে প্রতি বছর প্রায় পাঁচ শ শিক্ষার্থীকে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১২ কিলোমিটার দূরে উপজেলার দাঁতমণ্ডল গ্রামের দাঁতমণ্ডল এরফানিয়া আলিম মাদ্রাসায় যেতে হয়। সেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক ভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে ভালো ফলাফল বয়ে আনতে ব্যর্থ হচ্ছে। অভিভাবকরা হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এ অবস্থায়, শিক্ষার্থীদের সুবিধার জন্য চাতলপাড়ে পরীক্ষা কেন্দ্র চালুর জন্য সংশ্লি­ষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শেখ আবুল খায়ের আনছারী

কচুয়া, চাতলপাড়, ব্রাহ্মণবাড়ীয়া