সাহিত্যিক, সাংবাদিক এবং সোনারগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল মোশাররফ স্মরণে শনিবার বিকালে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও প্রেসক্লাবের আয়োজনে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাস। সভা শেষে প্রয়াত বাবুল মোশাররফের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও প্রেসক্লাবের টানা পাঁচ বারের সভাপতি বাবুল মোশাররফ দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাপ্তাহিক প্রতিরোধ, পাক্ষিক তারকালোক, দৈনিক জনতা, দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক দেশ জনতা’র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন বাবুল মোশাররফ। সর্বশেষ সোনারগাঁও থেকে প্রকাশিত ‘সাময়িকী চারদিক’ এর উপদেষ্টা সম্পাদক ছিলেন। বাবুল মোশাররফ গত ১৫ নভেম্বর ইন্তেকাল করেন। তিনি ফুসফুস ও লিভারের ক্যান্সারে ভুগছিলেন।
