শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

আতাউল্লাহ খানকে গণআজাদী লীগের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:০৮

মোহাম্মদ আতাউল্লাহ খানকে গণআজাদী লীগের মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল রবিবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এস কে শিকদার ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ছাত্র থাকাকালে মোহাম্মদ আতাউল্লাহ খান শিবিরের পদধারী নেতা ছিলেন। এ তথ্য সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে গণআজাদী লীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি শিবিরের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।