যনটা ইন্টারন্যাশনালের শত বর্ষপূর্তি উদযাপিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৮:০৩

সম্প্রতি যনটা ক্লাব জাঁকজমকপূর্ণভাবে তাদের শত বর্ষপূর্তি উদযাপন করেছে। গত ২৩ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানটির সম্মানিত অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক ও যনটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রাক্তন বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ।

১৯১৯ সালে নিউইর্য়কে গঠিত যনটা ইন্টারন্যাশনাল নারীদের আইনি সহায়তা প্রদানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এদেশে যনটা ক্লাব গঠনের সময় তিনজন উল্লেখযোগ্য নারী হলেন লায়লা জাকারিয়া মোর্শেদ, আনোয়ারী কবির ও সারোয়ারী রহমান। পেশাজীবী নারীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে তারা এ ক্লাব গঠন করেছিলেন।

অনুষ্ঠানে নারী বক্তারা বলেন, আমরা এমন একটি সংস্থার সদস্য হতে পেরে গর্বিত, যা গত ১০০ বছর ধরে নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। যনটা ইন্টারন্যাশনাল এমন একটি বিশ্ব গড়ার প্রত্যয় নিয়েছিল, যেখানে নারীদেরও অধিকার রয়েছে সকল সম্ভাবনায় দ্বারপ্রান্তে পৌঁছানোর। এ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও ইভেন্টের পরিকল্পনাকারী টুটলী রহমান। এ অনুষ্ঠান ছিল নানা সাংস্কৃৃতিক আয়োজনে সমৃদ্ধ।