দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আর্টিসান চুক্তিবদ্ধ হলো গ্রিনাটিকের ‘আমের বাড়ি’র সঙ্গে। এই চুক্তির ফলে আর্টিসানের যেকোনো পণ্যে গ্রিনাটিকের অংশীদারেরা দশ থেকে পনেরো ভাগ ছাড় পাবেন, পাশাপাশি আর্টিসানের সদস্য ক্রেতারাও গ্রিনাটিকের অংশীদার হতে পারবেন একই ছাড় সুবিধা নিয়ে। আর্টিসানের চেয়ারম্যান আনিতা গোমেজ জানান, গ্রিনাটিকের এ উদ্যোগ শুধু বাণিজ্যিক উদ্দেশ্যই পূরণ করবে না, দেশে সবুজায়নের ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখবে। গ্রিনাটিকের অংশীদারদের জন্য আর্টিসানের পক্ষ থেকে বিশেষ ছাড় থাকবে সবসময়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টিসান আউটফিটসের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রিনাটিকের চেয়ারম্যান আলি আহমেদ রাসেল।
