প্রতিবছরের মতো এবারের শীতেও কে ক্র্যাফট করেছে বিশেষ আয়োজন। শীত উপযোগী এই আয়োজনে থাকছে বিভিন্ন রকমের শাল, জ্যাকেট, হুডি, কটি, স্কার্ফ, ফতুয়া, টপস্, পঞ্চসহ নানা রকমের শীতের পোশাক। শীতে উষ্ণতার পরশ বুলিয়ে দেবে এই পোশাকগুলো। এরই সঙ্গে রয়েছে শীতের উপযোগী ক্যাজুয়াল পোশাক ও এক্সেসরিজ। এসব পোশাকের কাট ও স্টিচ সম্পূর্ণ নতুন আঙ্গিকের। ফেব্রিকেও থাকছে বৈচিত্র্য। পোশাকগুলোর অলংকরণে ব্যবহূত হয়েছে স্ক্রিনপ্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজ, টাই অ্যান্ড ডাই, কারচুপির কাজ ইত্যাদি।
