বারবিকিউয়ের স্বাদে

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৮:০৫

শীতে বারবিকিউয়ের আলাদা কদর দেখা যায়। বারবিকিউ পার্টির কথা প্রায়ই শোনা যায়। তাই এবার এরকম হৈ-হুল্লোড়ের পাশাপাশি রসনা তৃপ্ত করতে পারে এমন চারটি বারবিকিউয়ের রেসিপি নিয়ে এবারের আয়োজন

গ্রিল বেবি কোরাল

 

উপকরণ

কোরাল মাছ ১টি (পুরো), লেবুর রস ১ চা চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো।

 

লেমন বাটার সস

উপকরণ

লেবুর রস ১ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো।

 

প্রস্তুত প্রণালি

প্রথমেই মাছ ধুয়ে একটি মাঝারি পাত্রে নিতে হবে। এরপর লেবুর রস, আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিট গ্রিল করতে হবে। দু পাশেই দু মিনিট করে গ্রিল করতে হবে (গ্রিল না-হওয়া পর্যন্ত)। সবশেষে লেমন বাটার সস দিয়ে পরিবেশন করতে হবে।