উপকরণ
বড় চিংড়ি মাছ ২ পিস, লেবুর রস ১/২ চা চামচ, সরিষা বাটা ১/২ চা চামচ, সাদা গোল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, মাখন ১ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি
প্রথমে মাছ ধুয়ে ২ ভাগে কেটে নিতে হবে, তারপর ভিতরের অংশে মাখন, লেবুর রস, একটু লবণ, একটু রসুন (স্বাদ অনুযায়ী) এবং গোল মরিচের গুঁড়া দিয়ে ব্রাশ করে নিতে হবে। গ্রিল করার জন্য তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিতে এবং মাখানো মাছগুলো ৫ মিনিট আঁচে রেখে ভাজতে হবে। দু পাশে একইভাবে মসলা ব্রাশ করে নিতে হবে এবং ৫ মিনিট আঁচে রেখে ভাজতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার গ্রিল কিং প্রন।
