বরিশাল অফিস
নারী ও শিশু ধর্ষণ এবং সব যৌন সহিংসতার বিরুদ্ধে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতীকী অনশন পালিত হয়েছে সোমবার। দুর্বার নেটওয়ার্ক, আভাস, এসইউভিও, বিএমকেএস, পউষ, এলটিএন, অঙ্গিকার, বাসাস, তারুণ্যের-প্ল্যাটফরম, নারীপক্ষ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন—মহিলা পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন, সহসভাপতি প্রফেসর শাহ শাজেদা, বিএমকেএসের পরিচালক কাওছার পারভীন, দুর্বার নেটওয়ার্কের সভানেত্রী হাছিনা বেগম নীলা, বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।
