দেশীদশের গুলশান শোরুমে বাত্সরিক মূল্যছাড়
দেশের অন্যতম দশটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীদশের গুলশান শোরুমে ৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৭০% পর্যন্ত বাত্সরিক মূল্যছাড় দেওয়া হয়েছে। পোশাক ছাড়াও বিভিন্ন অ্যাকসেসরিজ, গয়না, হোমটেক্সটাইল ও উপহার সামগ্রীতে এই মূল্যছাড় চলবে। দেশীদশ গুলশান শোরুম চত্বরে এলে ক্রেতারা পাবেন ফ্যাশন হাউস নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি।
রঙ বাংলাদেশের
নভেম্বর সেল অফার
দেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ ক্রেতাদের জন্য দিচ্ছে নভেম্বর সেল অফার। এই নভেম্বরে পোশাক কিনুন সুলভ মূল্যে। রঙ বাংলাদেশের চারটি আউটলেট—ঢাকার টোকিও স্কয়ার ও বেইলী রোড আউটলেটে ৭০% এবং ময়মনসিংহের দুটি আউটলেটে ৫০% পর্যন্ত মূল্যছাড় চলছে। এদের শোরুমে রয়েছে বিভিন্ন ধরনের অনন্য ডিজাইনের পোশাক :শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। আরও রয়েছে জুয়েলারি, ব্যাগ, বেডকাভার, ম্যাট, শোপিস, নানা ডিজাইনের মগসহ নানা ধরনের গৃহস্থালী ও উপহার সামগ্রী। শোরুমের পাশাপাশি অনলাইনে www.rang-bd.com ও ফেসবুক পেজেও পাওয়া যায় রঙ বাংলাদেশ-এর পণ্য। আছে হোম ডেলিভারির সুবিধা।
কে ক্র্যাফটের হেমন্ত কালেকশন
হালকা শীতল বাতাস হালকা উষ্ণ অনুভূতি দিয়ে হেমন্ত ঋতুর আগমন। হেমন্তের এই বৈচিত্র্যের কারণে হেমন্তের পোশাকও হওয়া চাই ঋতু উপযোগী। তাই গরম ঠাণ্ডার এই মিশেল অনুভূতির কথা মাথায় রেখে কে ক্র্যাফট করেছে হেমন্ত আয়োজন। লংকাটের ড্রেস কিন্তু কাপড়টা আরামদায়ক অথবা টুপার্টের ড্রেস অথবা কেইপটপস এসবই হেমন্তের উপযোগী পোশাক হওয়া উচিত। এ ছাড়াও একটু ভারী কাপড়ের টপসও হতে পারে এই ঋতুর জন্য। আর এসবই রয়েছে কে ক্র্যাফটের আয়োজনে। এসব কালেকশন পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সকল আউটলেট ও অনলাইন স্টোর kaykraft.com এ।
নিপুণের বছর শেষে বিশেষ ছাড়
দেশের অন্যতম ফ্যাশন হাউস নিপুণ ক্রেতাদের জন্য দিচ্ছে বছর শেষে বিশেষ ছাড় অফার। নিপুণের দুটি (মিরপুর ও ধানমন্ডি) আউটলেটে ২০% থেকে ৭০% পর্যন্ত মূল্যছাড়। নিপুণের বর্ণাঢ্য সম্ভার থেকে বেছে নিন পছন্দের সামগ্রী। উপভোগ করুন এই বিশেষ ছাড় সুবিধা। নিপুণের শোরুমে রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। কিনে রাখতে পারেন পরিবারের সারা বছরের পোশাক সাশ্রয়ী মূল্যে। উপহারের প্রয়োজনও মেটাতে পারেন এই সুযোগে।
নতুন ঠিকানায় শৈলী
নতুন রূপে আরও অনেক আয়োজন নিয়ে ঢাকার লালমাটিয়ায় দ্বার উন্মোচন করেছে পোশাক, গহনা, কারুপণ্যসহ জীবনযাপনের নানা অনুষঙ্গের প্রতিষ্ঠান শৈলী। গত ১ নভেম্বর সকাল ১১টায় কেক কাটার মাধ্যমে যাত্রা শুরু হয় এ প্রতিষ্ঠানটির। নাট্যজন সারা যাকের ছিলেন উদ্বোধনী আয়োজনে। নতুন ঠিকানায় যাত্রা উপলক্ষে ১ থেকে ৫ নভেম্বর শৈলীর স্টুডিও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা ছিল সবার জন্য।
