বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। খালেদার মুক্তির দাবিতে এসময় তাদের স্লোগান দিতে শোনা যায়। এদিকে, নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টে প্রবেশের সব গেট বন্ধ করে দেয়া হয়েছে।
জানা যায়, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেন। এসময় কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। খালেদার মুক্তির দাবিতে নেতাকর্মীদের স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। অবস্থান কর্মসূচিতে দলটির কোনো শীর্ষ নেতাদের দেখা যায়নি। নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের সব গেট বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।
ইত্তেফাক/আরকেজি
