টাঙ্গাইলে নৌকার মিছিলে হূদরোগে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে গত শুক্রবার বিকালে নৌকার মিছিলে হূদরোগে আক্রান্ত হয়ে কুদরত আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়া গ্রামে।

জানা যায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ছানোয়ার হোসেনের পক্ষে ছোট বাসালিয়ায় একটি মিছিল বের হয়। সেই মিছিলে গিয়ে হঠাত্ হূদরোগে আক্রান্ত হন কুদরত আলী। সন্ধ্যায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে বাসালিয়া স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।