চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪ কেজি ২৫৬ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করার স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এই ঘটনায় শওকত আকবর নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১৪৮) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় শওকত আকবর নামে এক যাত্রীকে সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে ৪ কেজি ২৫৬ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলো মোবাইল ফোন, ফুটমাসাজ মেশিন, ব্লেন্ডার, খেলনা ও ডিভিডি প্লেয়ারের ভেতরে ঢুকিয়ে আনা হয়।
