শোক সংবাদ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

মোহাম্মদ ইব্রাহিম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার জগথা মহল্লার মোহাম্মদ ইব্রাহিম (৮৬) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, চার পুত্র ও চার কন্যা রেখে যান। তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সাবেক এমপি ইমদাদুল হক, সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া শোক প্রকাশ করেন।

আব্দুল লতিফ মজুমদার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি লাইব্রেরিয়ান ও কচুয়া কল্যাণ সংঘের সভাপতি আলহাজ আব্দুল লতিফ মজুমদার (৭৫) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার জানাজা শেষে চাঁদপুরের কচুয়ার মনপুরা গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।