চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে মো. তারেক হোসেন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ গ্রামের ডোবায় তার ভাসমান লাশ পাওয়া গেছে। পটিয়া থানা পুলিশ জানায়, তারেক মুজাফফরাবাদ গ্রামে আবুল হাশেমের বাড়িতে কেয়ারটেকার ছিল।
গত শুক্রবার সকালে হাশেম ব্যক্তিগত কাজে বান্দরবান যান। রাতে ফিরে তিনি তারেককে ঘরে পাননি। খোঁজাখুঁজির পরও না পেয়ে শনিবার আবুল হাশেম পটিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। লাশ উদ্ধারের পর আবুল হাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার দিবাগত রাতে তারেকের মা নুর বানু আবুল হাশেমকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
